স্ত্রী সোমা বেগমকে হত্যার দায়ে স্বামী আমিনান রহমানকে দোষি সাব্যস্ত করেছেন ব্রিটিশ আদালত। জানা যায়, সোমা বেগম অনলাইনে প্রেমিকের সাথে কথা বলার সময় তাকে হত্যা করে স্বামী আমিনান। হত্যার পর সোমা বেগমতে লাগেজে পুরে ফেলে দেয় বাড়ির পাশের লী নদীতে। বাঙালী অধ্যুষিত পূর্ব লন্ডনের পপলারের বাসিন্দা আমিনান রহমানের সাজা ঘোষণা করা হবে আগামী ৩১ জুলাই। ওল্ড বেইলী কোর্ট রায়ে বলেছেন, গত বছরের ২৯ এপ্রিল নিজেদের ফ্ল্যাটে সোমা বেগমকে হত্যা করে আমিনান। এর পর টুকরো টুকরো করে কেটে তাকে লাগেজে ভরা হয়। লাগেজটি নদীতে ফেলে দেয়ার ১০ দিন পর স্থানীয় এক ব্যক্তি লাগেজটি দেখে পুলিশকে খবর দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দিন আমিনান বাহুতে একটি শিশু এবং অন্য হাতে একটি লাগেজ নিয়ে বেরিয়ে যায়। পরে সেই লাগেজ নিয়ে লী নদীর পার ধরে হেটে যেতে দেখা যায়। বাঙালী কমিউনিটিতে লোমহর্ষক এই হত্যাকান্ড ভীতির সঞ্চার করেছে।
