বর্ণাঢ্য আয়োজনে যুক্তরাজ্যের বার্মিংহামে উদযাপিত হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও বর্ষবরণ উৎসব। এতে বাংলা সাহিত্যের এই দুই পুরোধা কবির আদর্শকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয় l
বার্মিংহাম সোশ্যাল এন্ড কালচারেল অর্গানাইজেশন অনুষ্ঠানের আয়োজন করেl সংগঠনের সভাপতি সিনকো দাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক অলক চন্দ ও কাকলী চক্রবর্তী। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাউন্সিলর ও দূতালয় প্রধান স্বর্ণালী চন্দ এবং বিশেষ অতিথি ছিলেন ভারতীয় কনস্যুলার সহকারী জেনারেল ভালাচিমু মরগ্যান l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রশিদ ভূঁইয়া,নাট্যকার তারেক চৌধুরী,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম ও কোষাধ্যক্ষ লোকমান কাজীসহ অনেকেlএসময় রবীন্দ্র ও নজরুল চর্চার মাধ্যমে প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের মাঝে, বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।
