লন্ডন বাংলা প্রেসক্লাবের হলরুমে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকে আয়োজন করে ‘কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’ বইয়ের আলোচনা অনুষ্ঠান। গিয়াছুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লর্ড রামি রানজির ওবিই।
এ ছাড়া বক্তব্য দেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার এ এফ এম জাহিদুল ইসলাম, বীর মুক্তিযাদ্ধা ইমরান চৌধুরী, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেইন, প্রিয়জিৎ দেব সরকার ও বাংলাদেশ থেকে অনলাইনে যুক্ত হন বইয়ের আরেক লেখক আবু সাঈদসহ প্রমুখ।
লন্ডন বাংলা প্রেসক্লাবে ‘কনসার্ট ফর বাংলাদেশ: দুই বন্ধু এক দেশ’ বইয়ের আলোচনা অনুষ্ঠানের অতিথিরা
মুক্তিযুদ্ধের সময়ে বিশ্বজনমত সৃষ্টি করার জন্য রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের উদ্যোগে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনটি ছিল অপরিসীম গুরুত্বপূর্ণ। বইটিতে তিনটি অধ্যায় আলোচনা করা হয়। প্রথম অধ্যায় ‘বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রেক্ষাপট, দ্বিতীয় অধ্যায় ‘কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন, ফলাফল ও তার প্রতিক্রিয়া’ এবং তৃতীয় অধ্যায় তুলে ধরা হয়েছে ‘কনসার্ট ফর বাংলাদেশের সচিত্র।
