বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে নাশকতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের স্বজনরা। এতে যোগ দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গত ২৭ নভেম্বর রাতে, চট্টগ্রাম থেকে চাল নিয়ে খাগড়াছড়ির গুইমারায় সরকারি খাদ্যগুদামে যাওয়ার পথে, অবরোধকারীদের অগ্নিসংযোগে দগ্ধ হন ট্রাক শ্রমিক বেলাল হোসেন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান তিনি। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন স্ত্রী ও চার সন্তান।
রোববার বেলাল হোসেনের জানাজায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অন্য কায়দায়, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই বিএনপি ক্ষমতায় আসার পথ খুঁজছে।
এদিকে, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে নাশকতায় হতাহতদের স্বজনরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিবাদে মানববন্ধন করেন। অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ আয়োজিত মানববন্ধনে,আগুনে দগ্ধ হয়ে আহত এবং মৃত্যুর লোমহর্ষক বর্ণনা দেন তারা।
মানববন্ধনে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে তাদেরকে প্রতিহত করতে হবে।
