সংবাদ

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলন; অর্থমন্ত্রীর মন্তব্যের নিন্দা

post-img

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে নিন্দা জানান তারা।

অবিলম্বে এই পেনশন নীতি বাতিল করা না হলে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারী দেন সংগঠনটির নেতারা।

এদিকে তৃতীয় দিনেও বন্ধ রয়েছে একাডেমিক ক্লাস-পরীক্ষা, স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। সেবা মিলছে না বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কেন্দ্রীয় লাইব্রেরি থেকে।সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে চলমান এ কর্মবিরতির মধ্যেই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পদত্যাগের দাবিও উঠেছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.