সংবাদ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

post-img

মালয়েশিয়ার পাহাং রাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে জালান তেমেরলোহ-জেরান্তুত’র মধ্যবর্তী সড়কে দুই লরির সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে দেশটির পুলিশ জানায়, তেমেরলোহ থেকে জেরান্তুতগামী লরিটি ডানদিকের জংশনে প্রবেশের জন্য অপেক্ষমাণ ছিল। এসময় পামওয়েলের ফল বোঝাই আরেকটি লরি এসে পেছনে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া লরিটির ভেতরে থাকা ২৮ বছর বয়সী বাংলাদেশি হেলপার ঘটনাস্থলেই মারা যান। সেইসঙ্গে ডান হাতে গুরুতর আঘাত পান লরিটির চালকও। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.