এনআরবি বিশ্ব

আবুধাবিতে ভিশন এন্ড মোর হাইপার উদ্বোধন

post-img

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফাতে ভিশন এন্ড মোর হাইপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে।

মোছাফ্ফার ১০ নং ছানাইয়ার ২নং গলিতে এই মার্কেট চালু করেছেন প্রবাসী বাংলাদেশি তিন উদ্যোক্তা। তারা হলেন ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহের, আল নাহাদা গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেম ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমিউনিটি ব্যক্তি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র সহসভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, সহ-সভাপতি শওকত আকবর ,মোহাম্মদ জামশেদ, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির আজিম উদ্দিন সিকদার, শহীদুল ইসলাম ও প্রতিষ্ঠানটির ব্যবস্হাপক মোহাম্মদ ফেরদৌসসহ অনেকে। উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় ও অফারের নিশ্চয়তাসহ ক্রেতার জন্য যানবাহন ও হোম ডেলিভারিরও ব্যবস্হা রাখা হয়েছে প্রতিষ্ঠানটিতে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.