দেশের গন্ডি পেরিয়ে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজেও বই উৎসব ও একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময় আইডি কার্ড বিতরণ করাসহ স্কুলের ক্লাসে নিয়মিত উপস্থিত হওয়া ২৫ জন শিক্ষার্থীর হাতে পুরুষ্কারও তুলে দেয়া হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও শিক্ষার আলোয় আলোকিত করতে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। রিয়াদ আন্তর্জাতিক বিদ্যালয় বাংলা কারিকুলাম শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহিয়া জামানের সঞ্চালনায় উৎসবে উপস্থিত ছিলেন বিওডির ফাইনান্স ডিরেক্টর আমিনুল হুদা, অধ্যক্ষ মুহাম্মদ দিলওয়ার হুসাইন, সিনিয়র শিক্ষক সরোয়ার জামান, কাওসার মাহমুদ ও মাহবুবুর রহমানসহ অনেকে।
