সৌদিতে ওমরা করতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আমিরাত প্রবাসী মা ও মেয়ের মুত্যু হয়েছে।
নিহত মা ও মেয়ে আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল আলম এর ছোট ভাই মোহাম্মদ আবু তাহের এর সহধর্মিনী নুর জাহান ও মেয়ে আমিরা।
তাদের মৃত্যুর ঘটনায় শোক নেমে এসেছে আমিরাতের বিভিন্ন কমিউনিটির মাঝে। জানা যায়, মোহাম্মদ নুরুল আলম এবং তাঁর ভাই আবু তাহের এবং তাদের দুই পরিবারের মোট ১৩ জন সদস্য ২টি গাড়ীতে করে ওমরা হজ্ব করার জন্য সৌদির রাজধানী রিয়াদ হতে মক্কা যাওয়ার পথে একটি গাড়ী দূর্ঘটনায় পড়ে। গাড়ীতে থাকা ৭ জন মারাত্বক আহত হয়ে সৌদির বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন। নিহত মা ও মেয়ে দুজনেই মোহাম্মদ নুরুল আলমের গাড়ীতেই ছিলেন এবং গাড়ী চালাচ্ছেন তাঁর বড় মেয়ে।
