ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় কোনো স্থায়ী যুদ্ধবিরতি হতে পারে না। তার এই মন্তব্যে একটি যুদ্ধবিরতি প্রস্তাবের মূল অংশ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, যে প্রস্তাবটি ইসরায়েল নিজেই তৈরি করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন। বাইডেন জানান, ইসরায়েল একটি চুক্তির প্রস্তাব করেছে যার মধ্যে শুরুতে ছয় সপ্তাহের জন্য যুদ্ধ বিরতির কথা বলা হয়েছে।এ সময় গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে প্রত্যাহার করা হবে এবং এর মধ্যে ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে কিছু জিম্মি বিনিময়ের বিষয়টিও রয়েছে,আর এ সময় দুই পক্ষ শত্রুতার স্থায়ী অবস্থান নিয়ে আলোচনা করবে।
