মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্রয়ডনের উদ্দ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের নিজস্ব ভবনের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইমাম। এতে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডনের সাবেক মেয়র কাউন্সিলার শেরওয়ান চৌধুরী।
এসময় বক্তব্য রখেন সংগঠনের সাবেক প্রেসিডেন্ট নজমুল হক সাদিক, মুজিবুর রহমান আনা, মুক্তা বেগমসহ অনেকে। অনুষ্ঠানে ওয়েলফেয়ারের শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় সংগীত, বাংলা কবিতা ও ছড়া পরিবেশন করে অতিথিদের মাতিয়ে রাখেন।
