আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল ইইউ পার্লামেন্ট এলাকা

post-img

কর এবং ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি মোকাবিলায় জনগণকে সহায়তা করার পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সম্মেলন ঘিরে তীব্র প্রতিবাদ করছে ইউরোপের হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে ডিম এবং পাথর ছুঁড়েছেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা কৃষকরা। একই সঙ্গে ভবনের কাছে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছেন তারা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ ঠেকাতে বসানো প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন কৃষকরা। এ সময় পুলিশ গরম পানি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, পার্লামেন্ট ভবনের চত্বরের একটি মূর্তির সামনে কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে জড়ো হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রাণকেন্দ্র ব্রাসেলসের প্রধান প্রধান সব রাস্তা প্রায় এক হাজার ৩০০ ট্রাক্টর দিয়ে অবরোধ করে রেখেছেন কৃষকরা। ব্রাসেলসে এই বিক্ষোভে ইতালি, স্পেন এবং ইউরোপের অন্যান্য দেশের কৃষকরাও অংশ নিয়েছেন।

ইউরোপীয় কাউন্সিলের সদরদপ্তরে ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের বৈঠকের সময় বাইরে বিক্ষোভ করেন ক্ষুব্ধ কৃষকরা। এ সময় ওই এলাকায় দাঙ্গা পুলিশের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। কৃষকরা বলছেন, তাদের পর্যাপ্ত অর্থ সহায়থা দেওয়া হচ্ছে না। ক্রমবর্ধমান কর এবং সবুজ বিধি-বিধানের কারণে তাদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো দশা তৈরি হয়েছে। এ ছাড়া বিদেশ থেকেও অন্যায্য প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন তারা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.