অভিবাসনের জন্য জার্মানীসহ অন্তত ১৭০টি দেশে রয়েছেন বাংলাদেশীরা। দেশের আর্থ সামাজিক উন্নয়নেও গুরুপূর্ণ অবদান রাখছেন এসব প্রবাসীরা। কিন্তু সাইবার হামলাসহ নানান সমস্যার সম্মুখিন হচ্ছেন অনেক বাংলাদেশী। এসব অপরাধ থেকে মুক্তি পেতে সামাজিক নিরাপত্তা নিশ্চিতের আহবান জানিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।
জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রবাসীরদের এ অর্থ। ইউরোপের দেশ জার্মানীও রয়েছে এই সারিতে।
কিন্তু উন্নত বিশ্বের এ দেশটিতে হরহামেশাই প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে অদক্ষতার কারণে সৃষ্টি হচ্ছে এ সংকট।
প্রতারক চক্রের সাথে জড়িত রয়েছে কোন কোন বাংলাদেশীরাও। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অবক্ষয়ের কারণেই প্রতারানার পথ বেছে নিচ্ছেন কিছু বাংলাদেশী।
এদিকে সাইবার প্রতারণা ঠেকাতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতারা।
দেশে সাইবার প্রতারণা জালের মতো ছড়িয়ে পড়ছে। মহামারী এ সংকট নিরসনে আইনী কঠোরতার আহবান বিশেষজ্ঞদের।
