বাংলাদেশ

বিএনপি’র শাহজাহান ওমর এবার নৌকার মাঝি,ব্ ল্যাকমেইল করে নৌকায় ওঠানোর অভিযোগ

post-img

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন আমলা, ব্যবসায়ী, ক্রিকেটার, আইনজীবীসহ নানা পেশার পরিচিত মুখ। এ তালিকায় রয়েছেন বিএনপির দলছুট নেতা ব্যারিস্টার এম শাহজাহান ওমরও। গতকাল বৃহস্পতিবার নৌকার মাঝি হওয়ার আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।


এবার বিএনপিসহ বেশ কয়েকটি দল এ নির্বাচন বর্জন করায় স্বতন্ত্র ও ছোট দলগুলো থেকে ভোটে দাঁড়ানো হেভিওয়েট প্রার্থীরাই এখন সবচেয়ে আলোচনায়।নাশকতার মামলায় জেল থেকে মুক্তি পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও কেন্দ্রীয় আওয়ামী লীগ গত রোববার রাজাপুর-কাঁঠালিয়া নিয়ে গঠিত এ আসনে তাদের প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের নাম ঘোষণা করে। সেখানে হঠাৎ বিএনপির এ নেতার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার খবর বিস্ময় তৈরি করেছে নেতাকর্মীদের মধ্যে।


নৌকা প্রতিকে মনোনয়নে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। রিজভী বলেছেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


এঘটনা নিয়ে রাজনীতিক মহলে চলছে নানা আলোচনা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) বলেছেন, শাহজাহান ওমরকে ব্ল্যাকমেইল করে নৌকায় ওঠানো হয়েছে।


আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না। কিন্তু সন্ধ্যার পরে নাটকের মতো সেন্টার তৈরি করে বলা হবে একটি দল জিতেছে। এজন্যই বিএনপির  ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের মত নেতাদের নিয়ে নতুন নাটক মঞ্চায়ন করছে একটি পক্ষ। তবে আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতার আওয়ামীলীগ করতে ভাল লাগলে তাকে মনোনয়ন দেয়ায় তো কোন সমস্যা দেখি না। কারন কম বেশি ৩০ জন বিএনপি নেতাকর্মী নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.