বাংলাদেশ

মিয়ানমারের ৩৪ কর্মকর্তা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে

post-img

প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করতে মিয়ানমার সরকারের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে গেছেন।

সকালে মিয়ানমার সরকারের ইমিগ্রেশন বিভাগের ৩৪ সদস্যের এই প্রতিনিধি দল রাখাইন ষ্টেটের মংডু টাউনশীপ থেকে স্পীড বোটে করে টেকনাফের ট্রানজিট ঘাটে পৌঁছান।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন মিয়ানমারের রাখাইন ষ্টেটের ইমিগ্রেশন বিভাগের এই প্রতিনিধি দলে সে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

তিনি জানান, মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য পাইলট প্রকল্পের ২হাজার ৮০ জন রোহিঙ্গার তালিকা করা হয়েছে। তাদের মধ্য থেকে একশো পরিবার প্রধানের সাথে মিয়ানমারের কথা বলবে এই প্রতিনিধি দল।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.