বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে শোককে শক্তিতে পরিণত করে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনায় মন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর দর্শন ছিলো সবার থেকে ভিন্ন। তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এসময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশে ও বিদেশে সবাইকে এগিয়ে যাওয়ার আহবান জানান মন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
