গ্রেটার ঢাকা সোসাইটি ইউকের আলোচনা সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে নবগঠিত গ্রেটার ঢাকা সোসাইটি ইউকের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজিরের সভাপতিত্বে চার সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। তাঁরা আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটি গঠন করবেন। সভায় বক্তব্য রাখেন ডাক্তার ফিরোজা ভূঁইয়া কণা, অ্যাডভোকেট আব্দুল হালিম, মোঃ মোতালেব মিয়া, তাহমিনা আক্তার শিপু, রৌশন আরা কলি ও সানজিদা আহমেদ ববীসহ অনেকে।
