post
বিনোদন

দিঘীর বিয়েতে সবাইকে আমন্ত্রণ জানালো তিশা

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।গত সোমবার (১ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিয়ের কার্ডের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে দেখা গেছে, তার অনামিকায় আংটি। মেহেদী রাঙানো হাত। আর সেই হাতের নিচে একটি বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘অপেক্ষা করতে পারছি না আর...! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ মুহূর্তের মধ্যেই দীঘির সেই ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। ভক্তদের মধ্যেও শুরু হয় নানা আলোচনা। দীঘি কি তাহলে বিয়ে করেছেন? এই প্রশ্ন ছুঁড়ে দেন সকলে। তবে নায়িকাকে তাদের কারো প্রশ্নেরই উত্তর দিতে দেখা যায়নি। তবে এবার জানা গেল, ওটিটি প্লার্টফর্ম চরকিতে আসছে দীঘির নতুন ওয়েব ফিল্ম। নাম ৩৬২৪৩৬। পরিচালনা করেছেন রিয়ায়াজুর রহমান। এতে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে। বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করলেন এই অভিনেত্রী। যেখানে বিয়ের সাজে দেখা মিলেছে এই অভিনেত্রীর। সেই ভিডিও শেয়ার করে দীঘি লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।’ দীঘির সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। যেখানে দীঘির বিয়েতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

post
বিনোদন

আগেও দুই বিয়ে করেছেন চমকের স্বামী

বেশ আলোড়ন সৃষ্টি করেই বিয়ে করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদ্রাসায় বিয়ে করে খবরের শিরোনাম হন তিনি।বিয়ের পরপরই চমকের স্বামী আজমান নাসিরকে নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেন, অভিনেত্রীর স্বামীর আগেও বিয়ে হয়েছে। সেই সংসারে সন্তানও রয়েছে। বিষয়টি নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন এই দম্পতি। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, চমকের স্বামী আজমান নাসিরের আগেও দুইটি বিয়ে হয়েছে। অভিনেত্রীর সঙ্গে এটি তার তৃতীয় বিয়ে। পেশায় ব্যবসায়ী আজমান নাসির ২০০৮ সালে প্রথম বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামান্তা ইসলাম। ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। তবে ২০১৬ সালেই সেই সংসারে বিচ্ছেদ হয়। প্রথম সংসারে ভাঙনের পর লামিয়া ফারহিন নামে একজনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। ২০১৮ সালে বিয়ে করেন এই জুটি। সে ঘরেও একটি কন্যা সন্তানের জন্ম হয়। তবে দ্বিতীয় সংসারও টেকেনি। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী চমকের সঙ্গে পরিচয় হয় এই ব্যবসায়ীর। চলতি বছরের শুরু থেকেই চুটিয়ে প্রেম করেছেন দু’জন। গেল মাসে বাগদানের পরে শ্রীলঙ্কায় উড়াল দেন এই জুটি। সেখান থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেন। স্বামীর একাধিক বিয়ে প্রসঙ্গে কথা বলতে যোগাযোগ করা হয় চমকের সঙ্গে। তবে নিজের বিয়ে প্রাসঙ্গিক কোনো মন্তব্য করতে রাজি নন বলে জানিয়ে দেন তিনি। স্বামীর আগের বিয়ে সম্পর্কে অবগত আছেন কিনা, এমন প্রশ্নেও কোনো উত্তর দেননি এই অভিনেত্রী।

post
বিনোদন

‘অপু বিশ্বাস মানসিক রোগী হয়ে গেছেন’

আবারও কথার লড়াইয়ে জড়ালেন ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। সম্প্রতি প্রযোজক ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে শাকিব খানকে নিয়ে সংবাদমাধ্যমে একটি বক্তব্য দেন বুবলী।যেই বক্তব্যে টেনে বুবলীকে খোঁচা দেন নায়িকা অপু বিশ্বাস। সরাসরি দাবি করেন, যারা শাকিব খানের সমালোচনা করেন তাদের সঙ্গেই সখ্যতা বেশি বুবলী। অপুর এই বক্তব্যের বিরোধীতা করেছেন বুবলী। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘উনি (অপু বিশ্বাস) নিজের নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা বেশি নেয়। সব জায়গায় শুধু বুবলী বুবলী। ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই, যা করছেন না। তিনি বুবলী নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন।’ অপু দাবি করেন, শাকিবের নাম নিয়েই এখন টিকে থাকার চেষ্টা করছেন বুবলী। যেই বক্তব্যের জবাবে এই নায়িকা বলেন, ‘শাকিব আমার পরিবার। আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারাজীবন নেব। পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না। তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন। আর যে মহিলা (অপু বিশ্বাস) এসব বলছে, সে কে? যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিড়িং বিড়িং করেন। সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন।’ বুবলী বলেন, ‘হাস্যকর হচ্ছে, তিনি তার নিঃশ্বাসের থেকেও বুবলী নামটা মুখে বেশি নেন। সব জায়গায় শুধু বুবলী বুবলী। ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা তিনি করছেন না। এই বুবলী নাম নিতে নিতেই মানসিক রোগী হয়ে গেছেন। হোক সেটা আড্ডা, সহকর্মী, টেলিভিশন, ইউটিউব, যেখানেই হোক না কেন, তার মুখে শুধু বুবলী আর বুবলী। কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে, যেন একটু ভাইরাল হয় উনি।’

post
বিনোদন

দীঘির বিয়ে নিয়ে গুঞ্জন!

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবেই অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর নায়িকা হিসেবে কাজ করেছেন বেশি কিছু সিনেমায়।নায়িকাদের ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের বেশ আগ্রহ থাকলেও এসব বিষয়ে সবসময়ই সচেতন থেকেছেন দীঘি। ব্যক্তিজীবন কখনোই খোলামেলা আকারে তুলে ধরেননি তিনি। যেমন, দীঘি কারো সঙ্গে প্রেম করছেন কি না, তার পছন্দের কেউ রয়েছে কি না- কিংবা বিয়ে নিয়ে কোনো ভাবনা, কোনো প্রশ্নেরই সরাসরি কখনো উত্তর দেননি। তবে সোমবার (১ জুলাই) রাতে দীঘির ভক্তদের যেন একটু চমকে যেতে হলো! নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিয়ের কার্ডের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে দেখা গেছে, তার অনামিকায় আংটি। মেহেদী রাঙানো হাত। আর হাতের নিচে একটি বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর...! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ ব্যস! মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এই পোস্ট। ভক্তদের মধ্যেও শুরু হয় নানা আলোচনা। দীঘি কি তাহলে বিয়ে করেছেন? এই প্রশ্ন ছুঁড়ে দেন সকলে। তবে নায়িকাকে তাদের কারো প্রশ্নেরই উত্তর দিতে দেখা যায়নি।

post
বিনোদন

২৭ বছরেও কেন নিঃসন্তান, জানালেন অভিনেত্রী

বিয়ের পর স্বামীকে নিয়ে ২৭ বছর কাটিয়ে ফেলেছেন টালিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কিন্তু এখনও সন্তানের মা হতে পারেননি। কেনো এখনও সন্তানের মুখ দেখেননি অপরাজিতা-অতনু দম্পতি, সে বিষয়েই সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি।অপরাজিতা আঢ্য বলেন, ‘আমি বায়োলজিক্যাল মাদারে বিশ্বাসী নই। কারণ আমি মনে করি, শুধু জন্ম দিলেই মা-বাবা হওয়া যায় না। আমাদের জীবনে এরকম অনেকগুলো বছর গেছে, যখন আমি ও আমার স্বামী একে-অপরকে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখেছি। ও যখন ঢুকছে, আমি তখন ঘুমাচ্ছি। আমি যখন বাড়ি ফিরছি, তখন ও ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে একজন অন্যজনকে বিদায় দিয়েছি। একদিন ও বলল, আমি বিরক্ত হয়ে গেছি। তারপর ও আর্লি রিটারমেন্ট নিয়ে নিল। আমি তো সেটা পারব না, আমি আরো কাজ করতে চাই, তাই কাজ করছি।’ একান্নবর্তী পরিবারে জন্ম ও বেড়ে ওঠা অপরাজিতা আঢ্যর। বিয়ের পরও পেয়েছেন একান্নবর্তী পরিবার। এ তথ্য উল্লেখ করে অপরাজিতা আঢ্য বলেন, ‘আমাদের সন্তান নিয়ে সেভাবে প্ল্যানিং কখনো করা হয়নি বা হয়ে ওঠেনি বা হয়তো কোনো শারীরিক প্রতিবন্ধকতা ছিল, সে কারণেও হতে পারে। সেটা নিয়ে আমরা কোনো দিনই খুব একটা মাথা ঘামাইনি। আমাদের বাড়িতে অনেক বাচ্চা, তারা আমাদের মা-বাবা বলে মনে করে। তাই আমাদের মনে খেদ বা দুঃখ বা অনিশ্চয়তা কখনো তৈরি হয়নি।’ বায়োলজিক্যাল সন্তানের মা না হলেও ৪৬ বছর বয়সি অপরাজিতার একটি পাতানো মেয়ে রয়েছে। তার নাম গার্গি। সে পেশায় ব্যাংকার। অপরাজিতা-অতনুকে মা-বাবা বলে ডাকেন। গার্গির আসল বাড়ি হাওড়ায়। ১৬-১৭ বছর বয়স পর্যন্ত নিজের বাবা-মায়ের কাছেই থাকতেন। তারপর চলে আসেন অতনু-অপরাজিতার কাছে। গার্গির বয়স এখন ৩০ বছর।

post
বিনোদন

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আরমানের বিরুদ্ধে

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আরমানের বিরুদ্ধেদীর্ঘদিন ধরেই দুই স্ত্রীকে নিয়ে একত্রে সংসার করছেন ভারতীয় ইউটিউবার আরমান মালিক। স্ত্রীদের নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে নেটদুনিয়ায় পরিচিতি পেয়েছেন তিনি।যে কারণে ‘বিগ বস’-এর এবারের আসরে ডাক পেয়েছেন এই যুবক ও তার দুই স্ত্রী। তিনজনই অংশ নিয়েছেন আলোচিত এই রিয়্যালিটি শোতে। প্রতিযোগীতায় তাদের অংশগ্রহণের পর থেকেই নানা বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এর মধ্যে আরমানের আরও একটি খবর প্রকাশ্যে এসেছে, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে। আরমানের বিরুদ্ধে বাড়ির গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার দ্বিতীয় স্ত্রী কৃতিকা। এই অভিযোগ শুনে নাকি আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছিলেন আরমান। কয়েক বছর আগের ঘটনা। একটি হোটেলে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে গিয়ে ওঠেন আরমান। সেই সময় কৃতিকার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ইউটিউবারের। কৃতিকা দাবি করেন, আরমান তার বাড়ির গৃহকর্মীকে ধর্ষণ করেছেন। এই শুনে ৬ তলা ভবন থেকে লাফানোর চেষ্টা করেছিলেন আরমান। পুলিশি জিজ্ঞাসাবাদে আরমান জানান, পায়েলই প্রথম গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আনেন। ইউটিউবার দাবি করেন, পায়েল এবং তার দুই বোন নিশা ও সঙ্গীতা তার জীবন দুর্বিষহ করে তুলেছেন। ধর্ষণের অভিযোগও অস্বীকার করেছিলেন তিনি।

post
বিনোদন

ভারতীয় ওয়েব সিরিজে আরিফিন শুভ

মহান মুক্তিযুদ্ধ নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন। যেখানে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভ। তার বিপরীতে থাকতে পারেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র।ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ইতোমধ্যেই দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা শেষ করেছেন নির্মাতা। এটি নির্মিত হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গল্পে। তবে সিরিজটির নাম এখনো জানা যায়নি। আনুষ্ঠানিক ঘোষণার আগে এখনই সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি নন নির্মাতা সৌমিক। আরিফিন শুভও মন্তব্য করতে চাননি। তবে এতে অভিনয়ের খবরটি অস্বীকার করেননি শুভ। জানালেন, সময় হলে সব জানাবেন। সিরিজটির প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, শিগগিরই শুরু হবে শুটিং। এই ওয়েব সিরিজ প্রসঙ্গে সৌমিকের বক্তব্য এমন,—‘বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’ প্রায় একই সুর সৌরসেনীর কথাতেও। তিনি প্রায়ই মুম্বাই যাচ্ছেন। এই বিষয়ে কথা বলার জন্যই কি? 

post
বিনোদন

১৪ দেশে শুরু হলো ‘তুফান’

মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ ওপরে নিয়ে যাবে, এমনটি ধারণা করা হয়েছিল আগেই। অবশেষে তা দিনে দিনে সত্যতায় রূপ নিচ্ছে; সিনেমাটি গড়ছে একের পর এক রেকর্ড। মুক্তি পাওয়ার ১০ দিন পরও স্ক্রিনে বেড়েই চলেছে রায়হান রাফী নির্মিত এই সিনেমাটি।রায়হান রাফী জানিয়েছেন, প্রথম সপ্তাহেই ২০ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে। এদিকে ভিনদেশেও ‘তুফান’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দেশের মাটিতে ছবিটি সাফল্য দেখার পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও রেকর্ড গড়ার প্রস্ততি নিচ্ছে ছবিটি। রায়হান রাফী নির্মিত ‘তুফান’ ইতোমধ্যে অস্ট্রেলিয়াতে বেশ সাড়া ফেলেছে। জানা যায়, দেশটিতে মুক্তির ১০ দিন আগেই ২ হাজারেরও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। এছাড়াও ‘তুফান’ দেখতে অস্ট্রেলিয়া ছাড়াও আরও ১৩ টি দেশের দর্শকেরা অপেক্ষা করছেন। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ছবিটির পরিচালক রায়হান রাফী জানান, ২৮ জুন থেকে চার মহাদেশের ১৪ টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘তুফান’। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন। এসব দেশের বিশ্ববিখ্যাত ১০০ এর বেশি থিয়েটারে চলবে ছবিটি।

post
বিনোদন

‘তুফান-২’ কবে আসছে- জানালেন রাফী

ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা। রায়হান রাফী নির্মিত এই সিনেমা মুক্তির পরই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। একের পর এক রেকর্ড গড়েছে, ভেঙেছে। এই সিনেমা মুক্তির পরপরই দর্শকদের চমক দিয়েছেন পরিচালক রাফী। জানিয়েছেন, তুফানের পরবর্তী কিস্তি আসছে।এবার এই নিমার্তা ‘তুফান-২’ পর্দায় আসার সময়ও জানিয়ে রাখলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে তারকা আড্ডায় রাফী জানান, তুফানের সিক্যুয়েল আসবে আগামী বছরের মাঝামাঝিতে এবং সেটা যেকোনো একটি ঈদকে কেন্দ্র করে। তিনি বলেন, ‘দেশে এখন তো প্রচণ্ড গরম, আবার সবকিছু মিলিয়ে মানুষের অনেক দুঃখ-কষ্ট, দুর্ঘটনা যাচ্ছে। অনেক রকম সমস্যা আমাদের জীবনে। ঈদে আমরা একটু আনন্দ-ফুর্তি করতে চাই, সেখানে গিয়ে যদি আবার একটা সমস্য দেখানো শুরু করি, আমার কাছে মনে হয়েছে যে—না, আমি একটু আনন্দ দিতে চাই মানুষকে। এক্ষেত্রে আমার মনে হয় আমরা সফল। আপনি যাবেন হলে, আড়াই ঘণ্টা আনন্দ-ফুর্তি করবেন, এবং এমন একটা জায়গায় গিয়ে সিনেমাটা শেষ হবে, এটাকে মাথায় নিয়ে আপনি ফিরে আসবেন এবং আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে এর সেকেন্ড পার্ট দেখার জন্য।’ রাফী বলেন, ‘‘আমরা যেটা করতে চেয়েছিলাম, ঠিক সেটাই হয়েছে প্রকৃতপক্ষে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই সিনেমা (তুফান) নিয়ে শুরু থেকেই আমি বলছিলাম— আমরা একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি এবং ‘কেজিএফ’ বা ‘পুষ্পা’ যে মাপের কমার্শিয়াল সিনেমা সেটাকে ছুঁতে চাই। কিন্তু সেটা তো আর ধরতে পারব না তাদের মতো, তবে কাছাকাছি যেতে চাই। দর্শকরা আসলে সেটাই বলছে যে, আমরা সেটা করতে পেরেছি।’’

post
বিনোদন

লিভ ইন করছেন বিজয় থালপাতি-তৃষা!

ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় থালপাতি ও তৃষা। তাদের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০০৫ সাল থেকে। দীর্ঘ এই সময়ে তাদের সম্পর্ক নিয়ে বাড়তে থাকে জল্পনা। সম্প্রতি কিছু ছবি ফাঁস হয়েছে এই জুটির। ফলে এখন তাদের সম্পর্কের জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, একসঙ্গে লিভ ইন এ রয়েছেন এই বিজয়-তৃষা!অভিনেতা বিজয় এখন রাজনীতিতে পা দিয়ে নিজেকে আরও জনপ্রিয় করে তোলার চেষ্টা করছেন। এদিকে তৃষাও সিনেমা নিয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময়। ঠিক এরই মধ্যে সামাজিক মাধ্যমে ফাঁস হলো তৃষা-বিজয়ের কিছু ছবি। যা দেখে নেটিজেনরা স্পষ্ট ধরে নিয়েছেন, একটা লিভ ইন সম্পর্কে রয়েছে এই জুটি। ফাঁস হওয়া একটি ছবিতে দেখা যায়, বিজয়ের সঙ্গে তার অ্যাপার্টমেন্ট এর লিফটে দাঁড়িয়ে আছেন তৃষা। এ সময় লিফটের মধ্যেই মিরোর সেলফিতে নিজেদের ফ্রেমবন্দি করে নিয়েছেন তৃষা। এছাড়াও বিজয়ের সাথে তৃষাকে আরও কিছু জায়গাতে আবিস্কার করা হয়। কারণ, তৃষা যেখানেই যান সেখান থেকে নিজের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। এ সময় তার বেশ কিছু ছবিতে দেখা যায়, তৃষাকে ক্যামেরাবন্দি করা সেই ব্যক্তির জুতা স্পষ্ট। সেই জুতাকে চিহ্নিত করে বিজয়ের পায়ে থাকা একই জুতার সঙ্গে মিলে যায়। এর এতেই নেটমাধ্যমে তৃষা-বিজয়ের সম্পর্কের জল্পনা আরও তুঙ্গে উঠতে থাকে। তাদের এসব ছবি দেখেই অনুরাগীদের দাবি, বিজয়ের সঙ্গে সর্বত্রই তৃষার উপস্থিতি; নিশ্চই লিভ ইন সম্পর্কেই রয়েছেন এই জুটি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.