দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসবের আমেজে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রার্থীরা।গোপালগঞ্জ -৩ আসনে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে,মনোনয়ন পত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে তার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপির নেতৃত্বে রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন,সদর আসনের হেভিওয়েট প্রার্থী আওয়ামীলীগের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে প্রতিদ্বন্দিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৮ প্রার্থী।হবিগঞ্জ-৪ আসনে লড়তে মনোনয়ন ফরম জমা দিয়েছেন নৌকার মাঝি বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।
গাইবান্ধা-৫ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। ভৈরবে আওয়ামীলীগ মনোনীত কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী নাজমুল হাসান পাপন মনোনয়ন পত্র দাখিল করেছেন।এর আগে সুপ্রীম পার্টির মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন বাচ্চু,ইসলামি ফ্রণ্টের মনোনীত প্রার্থী হাজি রুবেল হোসেন মনোনয়ন দাখিল করেন।
বরিশালে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৪জন,জমা দিয়েছেন ৪ জন।মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বরিশাল ১ আসনের এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে তার ছেলে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ,মনোনয়নপত্র নিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। তবে প্রতিটি আসনেই স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি। অপরদিকে,সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মনোনয়নপত্র গ্রহণের মধ্য দিয়ে. সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ শুরু হয়।
এছাড়া সারাদেশে স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন।
