post
বাংলাদেশ

নির্বাচন বর্জনের সমর্থনে রিজভীর লিফলেট বিতরণ

উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে রাজধানীর বাংলামোটর এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (৬ মে) দুপুরে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, মুন্সিগন্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম মোল্যা, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিশু, ঢাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, ছাত্রদল নেতা রাফসান হোসেন, মুশফিক ও আশরাফুল আসাদ প্রমুখ।

post
বাংলাদেশ

ওমরা করলেন বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বপরিবারের ওমরা পালন করেছেন। বিএনপি মহাসচিবের সাথে ওমরাহ পালন করেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহবায়ক আহমেদ আলী মুকিব,সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন,আব্দুল মান্নান,ইন্জিনিয়ার নুরুল আমিন,টিপু সুলতান,শেখ মোস্তাক আহমেদ,আমিনুল ইসলাম,সোলায়মান ভুট্টো,আব্দুল মমিন,আলতাফ হোসেন এবং আব্দুল জলিলসহ সৌদি আরব বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

হারানো আস্থা ফিরে পেয়েছে সেনাবাহিনী

পঁচাত্তরের ১৫ই আগস্টের পর জনগণের আস্থা হারানো সেনাবাহিনী, বর্তমান সরকারের প্রচেষ্টায় আবারো আস্থার জায়গায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ঢাকা সেনানিবাসের দরবারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া, আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি ও সেনা প্রাঙ্গণ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষনে প্রধানমন্ত্রী জানান, জাতির পিতার হত্যার মধ্য দিয়ে সেনাবাহিনী জনগণের আস্থা হারিয়েছিল। তবে, সরকারের নানা উদ্যোগের ফলে আবারও আস্থায় ফিরেছে এই বাহিনী। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে, বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর হিসেবে করে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এ সময় শান্তি রক্ষা মিশনে সেনাবাহিনীর দক্ষতার প্রশংসা করে, আগামীতে আরও ভালো করার প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী।

post
বাংলাদেশ

রিজার্ভ বাড়ায় খুশি প্রবাসীরা

চলতি মাসে আবারও বাড়তে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। বর্তমানে বাংলাদেশে রির্জাভ রয়েছে ২০ বিলিয়ন ডলারের উপরে। আর ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমান অন্তত ১৫ বিলিয়ন ডলার। রিজার্ভ বৃদ্ধির এবারও প্রবাসী আয় থেকে। তবে শুধু রেমিট্যান্সের উপর নির্ভর না করে, রপ্তানি আয় বাড়ানোর আহবান জানিয়েছেন প্রবাসী গবেষক কামরুজ্জামান। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীরা। তাই তাদের জীবনমান উন্নয়নসহ সার্বিক বিষয়ে গুরুত্ব বাড়ানোর আহবান জামার্নি প্রবাসী শিক্ষিকা সঞ্চিতা সাহার। এছাড়াও, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হলেও নাগরিকদের জীবনমান উন্নত হচ্ছে না, বলে মনে করেন প্রবাসী গবেষক কামরুজ্জামান। এদিকে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধির অন্যতম হাতিয়ার রেমিট্যান্স। তাই প্রবাসী আয় বাড়াতে সরকারকে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের আহবান সংশ্লিষ্টদের।

post
বাংলাদেশ

আমাকে উৎখাত করলে ক্ষমতায় আসবে কে?

যারা সরকারবিরোধী আন্দোলন করছে, তাদের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধরে নিলাম তারা আমাকে উৎখাত করবে। কিন্তু এরপর কে ক্ষমতায় আসবে, তারা কি সেটা ঠিক করতে পেরেছে? বৃহস্পতিবার গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, আমার শক্তি হচ্ছে দেশের জনগণ। কাজেই জনগণের শক্তিকে আমি সবসময় বিশ্বাস করি। আমি এটাও বিশ্বাস করি যে- জনগণ যতক্ষণ চাইবে, ততক্ষণই ক্ষমতায় থাকবো। কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। অতিবাম রাজনৈতিক দলগুলোর সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে করা এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, তারা পুরো ৯০ ডিগ্রি ঘুরে গেছে। ধরে নিলাম তারা আমাকে উৎখাত করবে। কিন্তু এরপর কে আসবে ক্ষমতায় তারা কি সেটা ঠিক করতে পেরেছে? সেটাই আমার প্রশ্ন- কে আসবে ক্ষমতায়? কে দেশের জন্য কাজ করবে? কাকে তারা আনতে চায় (ক্ষমতায়) সেটা কিন্তু স্পষ্ট নয়, আর সেটা স্পষ্ট নয় বলেই তারা জনগণের সাড়া পাচ্ছে না। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট এখনো টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারে। উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত রাখাই আমার লক্ষ্য। সেখান থেকে যারাই জিতে আসে আসবে। সেটা হলো বাস্তবতা। মানুষ যাকে চাইবে সেই জয়ী হবে। যেমন আওয়ামী লীগকে চেয়েছে (ক্ষমতায়), আওয়ামী লীগ চলে এসেছে।

post
বাংলাদেশ

ঈদের আগে কমেছে রেমিট্যান্স

সাধারণত ঈদুল ফিতরের আগে রেমিট্যান্সপ্রবাহ বাড়ে,কিন্তু এ বছর ঈদের মাসে রেমিট্যান্স কমেছে। ঈদের মাস অর্থাৎ এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে, বৈধ পথে দেশে ১৯০ কোটি ৮০ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ছয় কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। এর আগে,মার্চ মাসে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছিল, ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বছরের প্রথম মাস জানুয়ারিতে, ২১০ কোটি ডলার ও ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল।

post
বাংলাদেশ

হিট স্ট্রোকে ৯ দিনে ১১ মৃত্যু

সারাদেশে তীব্র তাপপ্রবাহের ফলে নতুন করে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত হিট স্ট্রোকে ১১ জন মারা গেছেন বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও ১ জন নতুন করে হিট স্ট্রোকের শিকার হয়েছেন। এ নিয়ে গত ৯ দিনে ১৬ জন হিট স্ট্রোকের শিকার হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল হিট স্ট্রোকে নতুন মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২২ এপ্রিল থেকে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত নয় দিনে সারাদেশে ১৬ জন ব্যক্তি হিট স্ট্রোকের শিকার হয়েছেন। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায়ও দুজন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি নারী, তিনি চট্টগ্রামে ফটিকছড়ির বাসিন্দা। অধিদপ্তরের তথ্য বলছে, মৃতদের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ দুজন। এছাড়া একজন করে মারা গেছে খুলনা, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান এবং মাদারীপুরে।

post
বাংলাদেশ

রাষ্ট্রপতির সাথে সিআইপি অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রবাসীদের সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতারা। সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন। যেখানে সংগঠনের নেতৃবৃন্দ বিশ্বের সকল প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় মহামান্য রাষ্ট্রপতির সামনে বিস্তারিত তুলে ধরেন। রাষ্ট্রপতি সকল বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অসহায় প্রবাসীদের মৃতদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা, ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার বন্ডে বিনিয়োগের সীমা অবমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা।

post
বাংলাদেশ

চীনে বাংলাদেশিদের সাংস্কৃতিক উৎসব

চীনের ঝেচিয়াং নরমাল ইউনিভার্সিটিতে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ১৬তম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব-২০২৪। প্রতিবারের ন্যায় এবারও সাংস্কৃতিক উৎসবটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল স্কয়ারে অনুষ্ঠিত হয়। উৎসবে প্রদ‍র্শন করা হয় বিভিন্ন দেশের হরেক রকম খাবারও। মোট ২৬টি স্টলে মুখরোচক বাহারি খাবারের পসরা নিয়ে হাজির হয় ২৬টি দেশের শিক্ষার্থীরা। বাংলাদেশের স্টলটি সাজানো হয় লাল সবুজ পতাকা, দোয়েল পাখি, রয়েল বেঙ্গল টাইগার ও দেশীয় দ‍র্শনীয় স্থানের ছবির মাধ্যমে। খাবারের তালিকায় স্থান পায়, রসগোল্লা, পাটিশাপটা, পুলি পিঠা, সেমাই ও পোলাওসহ বিশেষ স্বাদের চটপটিও। সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক তত্তাবধায়নে ছিলেন মো: মাহমুদুর রহমান রোকন, মোবারক হোসাইন ও সাদিয়া সারমিন। অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করেন, মিজানুর রহমান, মো: মারুফ, মো:আব্দুল্লাহ আল মামুন, শরিফুল ইসলাম, মিনহাজুল তাহমিদ, এস এম আদনান, হাবিব হাসান, শাকিল ভুইয়া ও জিনিয়াসহ অনেকে।

post
বাংলাদেশ

হজ ভিসার আবেদনের সময় বাড়লো

হজের ভিসার আবেদনের শেষ সময় আগামী ২৯ এপ্রিল থাকলেও সেটি বাড়িয়েছে সৌদি সরকার। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়। ফলে চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারী হজযাত্রীরা আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশে-হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। এসময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি। এদিকে নানা জটিলতায় এখনো ৮০ শতাংশ হজযাত্রীই ভিসার জন্য আবেদন করেননি। এজন্য হজের ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর আবেদন করে ধর্ম মন্ত্রণালয়। আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। তার আগে ৮ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.