বিনোদন

সঙ্গীত পরিচালকে মামলার হুমকি দিলেন নোবেল

post-img

ফেসবুকে প্রায়ই বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় সারেগামাপা খ্যাত বাংলাদেশের গায়ক মঈনুল আহসান নোবেল। কখনো রকস্টার জেমসকে, কখনো বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিষয় নিয়ে কটূক্তি করে পোস্ট আসে তার ‘নোবেলম্যান’ নামের পেজ থেকে। সমালোচনা শুরু হলে পরে জানা যায় আইডি হ্যাক হয়েছে নোবেলের। দিন কয়েক আগেও একই ঘটনা দেখা গেল নোবেলের ফেসবুক পেজে। পেজ হ্যাক হয়েছে দাবি করে সেটি উদ্ধার করেছেন তিনি৷


এবার, সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনের সঙ্গে গানের মালিকানা নিয়ে বিবাদে জড়িয়েছেন নোবেল। নোবেল তার পেজে নতুন গান 'মেহেরবান' এর প্রচারণা চালাচ্ছেন। সেখানে গানটির পরিচয় দিতে গিয়ে তিনি সুর ও সংগীতে নিজের নাম উল্লেখ করেছেন। তবে আগে থেকেই এটা প্রকাশিত যে 'মেহেরবান' গানটি গাইছেন নোবেল, আর সুর ও সংগীতে ছিলেন আহমেদ হুমায়ূন। তাই তার নাম বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আহমেদ হুমায়ূন।


আহমেদ হুমায়ূন নিজের ফেসবুকে এ ব্যাপারে লিখেছেন, ‘এই শাস্তি আমার জন্য খুব দরকার ছিল। কারণ পাপ আমি করেছি শাস্তি তো আমাকেই পেতে হবে। এক অমানুষ মানুষ করার দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু ভুলেই গেছিলাম অমানুষ তো আর মানুষ হবার নয়। এই অপরাধে আপনারা আমাকে শাস্তি দিন। যার যা মন চায় তাই শাস্তি দিন। আমি মাথা পেতে নেব।’


এদিকে এ সংগীত পরিচালকের বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে পাল্টা দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন নোবেল৷ সেখানে তিনি লেখেন, ‘হায়রে হুমায়ূন! তুমি জানি কে? কোনোদিন তো তোমার নামও শুনি নাই আগে! তিনবার রিজেক্ট করার পর হাতে পায়ে ধরে ‘অভিনয়’ গাওয়াইছো! তাও আবার ৯ লাখ টাকা খরচ করে। জীবনে ৬০০ গান করছো! পরে শুনে দেখলাম, অর্ধেকের বেশি গানের সুর নকল! হাহাহা!! ‘কিং খান’ থেকে শুরু করে ডিরেক্টর ‘ইফতেখার চৌধুরী’ সবার সাথেই কাজ করছো। ভালো কথা। তবুও একটা হিট গানের নাম জিজ্ঞাস করলে এক বাক্যে বলতে বাধ্য তুমি! বলো তো কি গান? ‘অভিনয়!!’ তাইনা ছোটো ভাই? ১৮ বছরের ক্যারিয়ারে করছো টা কি তুমি?! সেই নোবেলকে তুমি বাপ তুলে গালি দাও?! কত বড় অকৃতজ্ঞ মানুষ তুমি!! তোমার কত মাসের বাড়ি ভাড়া দিছি আমি, ভুলে গেছো? ব্যাপার না। গরীবদের দান করতে আমি ভালোবাসি। নিজে তো অভাবে পড়ে রাজশাহী ভাগছো ঘটিবাটি নিয়ে। বউও ভাগছে অন্য পোলার সাথে। গাড়িটাও নিয়ে গেছে। তোমার পুরুষত্য নিয়ে প্রশ্ন আছে আমার! ‘মেহেরবান’ গানের ৫০% সুর-সংগীত আমার করা লাগছে। তুমি নিজে স্বীকার করেছো হুমায়ূন! মামলা খাওয়ার জন্য রেডি থাকো! স্ক্রিনশট দিয়ে দিলাম! সবাই দেখো, কি নোংরা কথা বলছে আমাকে!'এদিকে আহমেদ হুমায়ূনের বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে পাল্টা আরেকটি স্ট্যাটাস দিয়েছেন নোবেল।


নোবেল ২০১৯ সালে ভারতের জি-বাংলা টিভির রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতেও পরিচিতি পান। এতে তিনি তৃতীয় হয়েছিলেন।


উল্লেখ্য, এই আহমেদ হুমায়ূনের হাত ধরেই সে দেশের ঐতিহ্যবাহী সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডেটেকের সঙ্গে একাধিক গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নোবেল।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.