সংবাদ

মালয়েশিয়া সিন্ডিকেট: সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ হাইকোর্টের

post-img

মালয়েশিয়ায় কর্মী পাঠানো কান্ডে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, সাত দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হাসান দোলনের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, পুলিশের আইজি ও বায়রা মহাসচিবকে এই নির্দেশ দেয়া হয়। আইনজীবী তানভীর জানান, গণমাধ্যমের সংবাদ দেখে গেলো ২ জুন রিট আবেদন করা হয়। রোববার শুনানি শেষে আদেশ দেন আদালত। পূর্ব ঘোষণা অনুযায়ী, গেলো ৩১ মে মালয়েশিয়ায় বিদেশি কর্মী পাঠানোর শেষ দিন ছিল। উড়োজাহাজের টিকিট সংকটসহ নানা কারণে বাংলাদেশ থেকে শেষ দিনে যেতে পারেনি প্রায় ১৭ হাজার কর্মী। যাদের বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্সসহ যাবতীয় কাগজপত্র ও পদ্ধতি সম্পন্ন ছিল। এ বিষয়ে পরদিন তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এক দফা সময় বাড়ানোর পর ২৪ জুন প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। তবে, তদন্ত প্রতিবেদন সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.