প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে বন্যার্তদের মাঝে আলহাজ্ব আব্দুল ওয়াহিদ ও রহমান ট্রাস্ট এবং যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদের উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ বন্যার্তদের পাশে রয়েছে;কিন্তু বিএনপি-জামায়াত নেই। এসময় জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
