সংবাদ

৪ কোটি টাকা নিয়ে পালিয়েছে আইকন ট্রাভেল

post-img

দক্ষিণ আফ্রিকার দেশ মোজাম্বিকে নেয়ার কথা বলে কৌশলে প্রতারণা করে প্রায় ৪ কোটি টাকা নিয়ে পালিয়েছে আইকন ট্রাভেল এন্ড ট্যুরের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমান নামের এক প্রতারক।

বুধবার রাতে কয়েকজন ভুক্তভোগী একত্রিত হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীরা জানান,৩ লাখ টাকায় মোজাম্বিক নিয়ে যাওয়ার কথা বলে পাসপোর্ট নিয়েছেন প্রতারক আব্দুর রহমান। উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০ এর এ রোডের ১৭ নম্বর হাউজে জাকজমক অফিস দেখে অল্প টাকায় বিদেশ যাওয়ার কথা শুনে সহজেই তার ফাঁদে পা বাড়িয়েছেন ভুক্তভোগীরা। তাদের হিসেব মতে প্রায় ১২০ জন বা তারও অধিক মানুষের কাছে থেকে এভাবে টাকা নিয়ে পালিয়েছে প্রতারক। এ ঘটনায় অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.