বিনোদন

এবার শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

post-img

শাকিব খানের বিরুদ্ধে এবার ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ফার্স্ট জয়েন্ট ডিসট্রিক্ট জজ আদালতে এই মামলা করেন।

বিষয়টি রহমত উল্লাহ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন।

রহমত উল্লাহর আইনজীবী মো. তাবারক হোসেন ভূঁঞা বলেন, ‘আমরা মামলাটি নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবো।’

এর আগে গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগে শাকিবের বিরুদ্ধে আরেকটি মামলা করেন রহমত উল্লাহ।

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। পাঁচ বছর আগে শুটিং শুরু হলেও সিনেমাটির কাজ এখনও শেষ হয়নি। এরই পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া থেকে দেশে এসে গত ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর শাকিবের বিরুদ্ধে, আর্থিক ক্ষতি সাধন, মিথ্যা আশ্বাস, অসদাচরণসহ বেশ কিছু বিষয়ে লিখিত অভিযোগ জানান রহমত উল্লাহ।

পরে ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে মামলা করেন শাকিব খান। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। সেই সঙ্গে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেন আদালত।

রহমত উল্লাহ ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব জামিন মঞ্জুর করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.