বাংলাদেশ

চিকিৎসার জন্য বিদেশে যেতে আমানউল্লাহ আমানের আবেদন

post-img

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান চিকিৎসার জন্য বিদেশ যেতে চেম্বার আদালতে আবেদন করেছেন।

৩০ মার্চ (শনিবার) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৮ মার্চ চেম্বার আদালতের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। ৩১ মার্চ (রোববার) এ বিষয়ে শুনানি হতে পারে।’

গত ২৮ মার্চ হঠাৎ বুকের ব্যথা হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আমানউল্লাহ আমানকে। সেখানে চিকিৎসা শেষে ২৯ মার্চ (শুক্রবার) তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ২০ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে জামিন দেন আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি নেতা আমান।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.