লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ইম্প্রেসন ইভেন্ট ভেনুতে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জুবায়ের—তাইসির ও নাহাস—মুসলেহ এলায়েন্স।
নির্বাচনে কোন এলায়েন্স একক সংখ্যা গরিষ্ঠতা পায় নি। এতে ১৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জুবায়ের, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাহাস পাশা পেয়েছেন ১৩৯ ভোট। ১২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তাইসির মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোসলেহ আহমেদ পেয়েছেন ১২৩ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী জি আর সোহেল পেয়েছেন ৫৭ ভোট। ১৫৭ ভোট পেয়ে ট্রেজারার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালেহ আহমদ, নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল কাদির মুরাদ পেয়েছেন ১২২ ভোট।
১৯১ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার তারেক চৌধুরী,১৪৩ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সায়েম চৌধুরী, ১৪৩ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম মৃধা। আর ১৫৬ ভোট পেয়ে সহকারী ট্রেজারার নির্বাচিত হয়েছেন ইব্রাহীম খলিল । ১৬৮ ভোট পেয়ে অর্গেনাইজিং সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আকরামুল হোসেন।
