বন্ধুসূলভ মহিলা সংগঠনের উদ্যোগে স্পেনে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব।
সংগঠনের সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে বার্সেলোনার স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন জান্নাতুল ফেরদৌস নিগার, মিতু এবং কিশমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল ও ডেপুটি চিপ আবদুর রউফ মন্ডল,সিটি কমিশনার ইভান পেরা ইসরাত, সিউতাত ভেইয়ার কাউন্সিলর সোনিয়া বেলত্রান,কাতালুনিয়ার পার্লামেন্টের সাবেক এমপি মারিয়া দান্তে, সাহেদুল সুহেদ, খাদিজা আক্তার মনিকা, নজরুল ইসলাম চৌধুরী,আফাজ জনি ,শফিক খাঁন, কামরুজামান,শফিকুর রহমান, সালাহ উদ্দিন সহ স্হানীয় কমিউনিটি সদস্যরা।
পিঠা উৎসবে নানা নামের বাহারি নকশার মুখরোচক পিঠার মধ্যে ভাপা পিঠা, নারিকেল দুধ পুলি সহ বিভিন্ন স্বাদের পিঠা ছিল।
