এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশীদের টাকা চুরি; তিন পুলিশ রিমান্ডে

post-img

মালয়েশিয়ার বাংলা মার্কেটে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা চুরির অভিযোগে তিন পুলিশ সদস্যকে রিমান্ডে দেয়া হয়েছে। চুরি যাওয়া অর্থের পরিমান প্রায় ৮৫ হাজার রিঙ্গিত, যা বাংলাদেশী মুদ্রায় অন্তত ২০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পুলিশের উপ-মহাপরিদর্শক দাতুক সেরি আয়োব খান মাইদিন পিচাই।


সংবাদ সম্মেলনে পিচাই জানান, আটক পুলিশ সদস্যদের ২৩ ডিসেম্ব থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছিল। সেটা বাড়িয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা দোষী সাব্যস্ত হলে তাদের সঙ্গে আপস করা হবে না। দন্ডবিধির ৩৮০ ধারায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিশেষ তদন্ত চলছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, গত ২১ ডিসেম্বর অবৈধ অভিবাসীদের ধরতে ‘মিনি ঢাকা’ খ্যাত বাংলা মার্কেট ও তার আশপাশে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রায় এক হাজার সদস্য।

এ অভিযানে বাংলাদেশিসহ ১ হাজারের বেশি অভিবাসীকে আটক করা হয়। অভিযান চালানোর সময় মার্কেটে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসা-প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৫ হাজার রিঙ্গিত চুরির অভিযোগে তিন পুলিশ সদস্যকে আটক করা হয়।

 


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.