বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগ কাতালোনীয়া শাখার উদ্যোগে স্পেনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বার্সেলোনার একটি রেস্টুরেন্টে কাতালোনিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ বু তালেব আল মামুন লাবুর সভাপতিত্বে এ দিবসটি উদযাপন করা হয়।
কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাতালোনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমু। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার মনিকা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরিফ খান রুবেল, মুহিবুল হাসান খান কয়েস, মহিউদ্দিন কিশোর, শাহ কুমেদ আলী, নাসির সর্দার, বাবুল আহমেদ সহ অনেকে। এসময়ে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় এনে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান তারা।
