ইউক্রেন ও বেলজিয়াম দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় ইউক্রেনকে ৩০টি এফ-সিক্টিন যুদ্ধবিমান দিচ্ছে বেলজিয়াম।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকসান্দার দ্য ক্রু চুক্তিতে সই করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটি এ বছর ইউক্রেনকে ৯৭ দশমিক ৭০ কোটি ইউরো সামরিক সহায়তা দেবে। এ ছাড়া ১০ বছর মেয়াদি এ চুক্তিতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম। এদিকে ব্রাসেলসে পৌঁছানোর আগে স্পেনের মাদ্রিদে যান জেলেনস্কি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে গতকাল সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজকে জোরদার করতে হবে।
