লাখ লাখ মানুষ বন্ধ্যাত্বের সমস্যার সম্মুখীন হয়। এতে বলা হয়েছে যে, সারা বিশ্বে প্রতি ছয়জনের মধ্যে একজন দম্পতি বন্ধ্যাত্ব ভোগ করে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে প্রকাশিত একটি সমীক্ষায় বলা হয়েছে যে, প্রায় ২০% ক্ষেত্রে পুরুষ সম্পূর্ণরূপে দায়ী এবং সমস্ত বন্ধ্যাত্বের ক্ষেত্রে আরও ৩০% থেকে ৪০% ক্ষেত্রে আংশিকভাবে দায়ী হতে পারে। চলুন জেনে নেওয়া যাক পুরুষের বন্ধ্যাত্বের সম্ভাব্য কারণগুলো-
বিশেষজ্ঞদের মতে, পুরুষদের বন্ধ্যাত্বের একটি বড় কারণ হলো হরমোনজনিত সমস্যা। হাইপোগোনাডিজম, অর্থাৎ টেস্টোস্টেরন এবং টেস্টিস দ্বারা প্রজনন সম্পর্কিত অন্যান্য হরমোনের অপর্যাপ্ত উৎপাদন বন্ধ্যাত্বের কারণ হতে পারে।
ভ্যারিকোসেল এমন একটি অবস্থা যেখানে অণ্ডকোষের মধ্যে শিরার বৃদ্ধি এবং বেলুনিং অণ্ডকোষের তাপমাত্রাকে পরিবর্তন করতে পারে। এটি শুক্রাণু উৎপাদনকে ব্যাহত করে। যা বন্ধ্যাত্বের দিকে নিয়ে যায়। রেট্রোগ্রেড ইজাকুলেশনে বীর্য লিঙ্গ দিয়ে বের হওয়ার পরিবর্তে মূত্রথলিতে প্রবেশ করে,যা পুরুষদের বন্ধ্যাত্বের কারণ হতে পারে।
অস্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাসের কারণে পুরুষের বন্ধ্যা হওয়ার সম্ভাবনা বেশি। দীর্ঘস্থায়ী ধূমপান বা তামাক সেবন শুক্রাণুর গতিশীলতা, গুণমান এবং পরিমাণকে কমিয়ে দিতে পারে। অতিরিক্ত অ্যালকোহল সেবনের অভ্যাস টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দিতে পারে এবং ইরেক্টাইল ডিসফাংশন এবং শুক্রাণু উৎপাদন হ্রাস করতে পারে ও হরমোনের মাত্রাও পরিবর্তন করতে পারে যা বন্ধ্যাত্বের দিকে নিয়ে যায়।
জেনেটিক্স বন্ধ্যাত্বের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। ক্লাইনফেল্টার সিনড্রোম একটি জেনেটিক অবস্থা যেখানে একটি পুরুষ শিশু অতিরিক্ত এক্স ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করে,এটি পুরুষের প্রজনন অঙ্গে ত্রুটি সৃষ্টি করতে পারে,যার ফলে টেস্টিকুলার ফাংশন এবং শুক্রাণু উৎপাদন প্রভাবিত হয়।
