সোলিড্যারিটিজ এসিই ফ্রান্স-সাফ এর উদ্যোগে ফ্রান্সে ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হলো বাণিজ্য মেলা। ঈদ বাজার প্লেস ‘দে লা রিপাবলিক’ এ আয়োজিত মেলায় ছিলো, বিভিন্ন পণ্যের ৭০ টিরও বেশি বাংলাদেশি স্টল। মেলার উদ্বোধন করেন সাফের প্রেসিডেন্ট নয়ন এনকেসহ সংগঠনটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ১৮তম প্যারিসের ডেপুটি মেয়র, ফরাসি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা।
সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা রাখা হয় মেলায়। এছাড়াও বাচ্চাদের জন্য যেমন খুশি তেমন সাজো, মহিলাদের জন্য সাত চারা এবং পুরুষদের জন্য ছিল, ঝুড়িতে বল ফেলানোর মতো খেলা। আয়োজকেরা জানান, স্থানীয় নাগরিককে বাংলাদেশ এবং বাংলাদেশের সাংস্কৃতির সাথে পরিচয় করে দেয়ার লক্ষ্যেই এ মেলা আয়োজন।
