শিক্ষা

বাংলাদেশে কাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

post-img

আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষা।

এ বছর সব বিষয়েই এসএসসি পরীক্ষা নেওয়া হবে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। পরীক্ষার রুটিন অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ২৩ মে পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে আগের মতোই।

গত ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.