সংবাদ

মানুষ বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

post-img

বিএনপি যতো আন্দোলন করুক দেশের মানুষ তাদের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি নেতারা সুনির্দিষ্ট কারণেই জেলে আছে। দলটির নির্বাচনে আসার শুভবুদ্ধির উদয় হবে বলেও, আশা প্রকাশ করেন মন্ত্রী। তবে কারো জন্য নির্বাচন থেমে থাকবে না বলে জানান তিনি। এছাড়া, কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.