ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, আগামীকাল রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হতে পারে। এ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকও ডাকা হয়েছে।
আগামীকাল রোববার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) মোবাইল অপারেটরগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী ও বিটিআরসি কর্মকর্তারা। সেখানে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
শনিবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
পলক বলেন, রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক রয়েছে। সকাল ৯টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মোবাইলের ফোরজি নেটওয়ার্ক রবি বা সোমবারের (২৮-২৯ জুলাই) মধ্যে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
