নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামের ওমান প্রবাসী আফসার উদ্দিনের বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছেন ভূক্তভোগী পরিবারটি।
জানা যায়, প্রবাসী আফসার উদ্দিনের সাথে একই বাড়ির খোরশেদ আলমের পূর্ব বিরোধ ছিলো। এর জের ধরে খোরশেদ আলমের নেতৃত্বে আফসারের বসত ঘরে দফায় দফায় হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। হামলায় তার স্ত্রী, ভাই, ভাবি ও ভাতিজাসহ অন্তত ৮ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় আফসারের বড় ভাই জাকের হোসেন বাদি হয়ে খোরশেদসহ ১২ জনের নাম উল্লেখ করে, নোয়াখালী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত খোরশেদ আলমকে পাওয়ায় যায়নি। তবে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
