মানবাধিকারের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে, জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে, গাজায় মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা নিয়ে তথ্যচিত্র নির্মাণের কথা বলেছেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার নিয়ে, ডয়চে ভেলে যে প্রতিবেদন প্রকাশ করেছে, সে বিষয়ে একথা বলেন প্রতিমন্ত্রী। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও তথ্য কমিশন আয়োজিত অনগ্রসর,প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত নাগরিকদের তথ্য অধিকার বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে তিনি আরো বলেন, বর্তমান সরকার নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে যারা কাজ করেন, তাদের বুঝতে হবে তথ্যের মালিক জনগণ। জনগণের স্বার্থে গণমাধ্যম তথ্য চাইলে তাদের অবশ্যই দিতে হবে।
