ক্যাম্পাস লাইফ

আইইএলটিএস ছাড়াই ডেনমার্কের স্কলারশিপ পাওয়ার সুযোগ

post-img

ইউরোপের অত্যন্ত আধুনিক ও আকর্ষনীয় দেশ ডেনমার্ক। অন্যান্য দেশের তুলনায় ডেনমার্কে সব কাজের মান এবং বেতন অনেক বেশি হওয়ায় বহু বাংলাদেশির বসবাস দেশটিতে। আবার অনেক শিক্ষার্থীরই পছন্দের তালিকায় থাকে ডেনমার্ক। এখানে টিউশন ফি অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কম। ২০২৪ সালে আইইএলটিএস ছাড়াই ডেনমার্কের স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক বৃত্তির সুযোগসহ ইউরোপীয় দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ডেনমার্ক। দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে অনেক স্কলারশিপের সুযোগ। যেগুলোর জন্য কোনো ভাষা পরীক্ষার প্রয়োজন নেই। তাই অনেক শিক্ষার্থীরই পছন্দের তালিকায় আছে ডেনমার্ক। এখানে টিউশন ফি অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কম।

ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার উপযোগী পরিবেশের জন্য বেশ পরিচিত। দেশটির শহরগুলো নিরাপদ এবং থাকার জন্যও উপযুক্ত।
২০২৪ সালে আইইএলটিএস ছাড়াই ডেনমার্কের স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। রয়েছে ডেনিশ সরকারি বৃত্তি। যেখানে ডেনমার্ক সরকার সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ অথবা মৌলিক জীবনযাত্রার খরচ বহন করে।

ডেনিস ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রাম হলো ইইউ বা ইইএ এবং নন-ইইউ বা ইইএ শিক্ষার্থীদের জন্য একটি স্কলারশিপ প্রোগ্রাম। সেখানেও রয়েছে ব্যান্টিং ইন্টারন্যাশনাল পোস্টডক্টরাল ফেলোশিপ। এই ফেলোশিপ তাঁদের জন্য, যাঁরা গবেষণানির্ভর কর্মজীবনের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক এবং গবেষণাভিত্তিক ক্যারিয়ার গড়তে চান। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পোস্টডক্টরালের জন্য এ ফেলোশিপ দেওয়া হয়। এই ফেলোশিপ ডেনিশ এবং আন্তর্জাতিক—উভয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

এছাড়া প্রতিবছর ইইউ এবং ইইএ–এর বাইরে অসামান্য কৃতিত্বের জন্য তিন থেকে চারটি বৃত্তি দেওয়া হয় এমএসসি আবেদনকারীদের। সাধারণত স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে টিউশন, বাসস্থান সুবিধাসহ নানা সুবিধা আছে এই স্কলারশিপে।

রোসকিল্ড ইউনিভার্সিটিতে ডেনিশ স্টেট টিউশন ফি ওয়েভার্স অ্যান্ড স্কলারশিপ স্নাতক শিক্ষার্থীদের দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়ন বা ইইএ–এর বাইরের দেশগুলোর নাগরিক এ বৃত্তির জন্য সুযোগ পান। এ বৃত্তির আওতায় ডেনমার্কে আবাসন ফি,টিউশন ফি মওকুফ এবং প্রতি মাসে ৭ হাজার ৮০০ ডেনমার্কের মুদ্রা ক্রোন দেওয়া হবে বলে জানিয়েছেন ডেনিস সরকার।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.