এনআরবি বিশ্ব

মুনাফা বেশি হওয়ায়, চাকুরি ছেড়ে ব্যবসায় ঝুঁকছেন ইতালীর কাতানিয়া প্রবাসী বাংলাদেশিরা; রেস্তোরা ব্যবসায় বাড়ছে বিনিয়োগ

post-img

ইতালির কাতানিয়ায় চাকুরি ছেড়ে ব্যবসায় ঝুঁকছেন প্রবাসী বাংলাদেশিরা। কাজের স্বাধীনতা আর আয় তুলনামূলক বেশি হওয়ায় ব্যবসা শুরু করছেন বলে জানান প্রবাসীরা। বেশিরভাগ ব্যবসায়ী প্রতিষ্ঠা করছেন রেস্তোরা ও ইতালিয়ান ফাস্টফুড। ফলে কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে অনেক বাংলাদেশির।

পর্যটন শিল্পের উপর নির্ভর করে বিশ্বের যে কটি দেশ এগিয়েছে তার মধ্যে ইতালি অন্যতম। পর্যটন খাত থেকে প্রতি বছর ১৩ হাজার ৬শ' কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করে থাকে দেশটি। পর্যটনভিত্তিক এই দেশটির শহরের মধ্যে অন্যতম কাতানিয়া।

কাতানিয়ার অলিতে গলিতে মেলে প্রবাসীদের দেখা। যাদের বেশিরভাগই কাজ করেন রেস্টুরেন্টে। দেশটিতে কাজের স্বাধীনতা ও আয় বেশি হওয়ায় প্রবাসীরা চাকুরি ছেড়ে গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, একদিকে যেমন বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে, অন্যদিকে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে অনেক প্রবাসীর।দেশটিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ইতালির অর্থনৈতিক উন্নয়নে যেমন অবদান রাখছেন, তেমনি দেশের অর্থনীতিতেও সমান ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.