বাংলাদেশ

বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন

post-img

প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন, এমন মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে, তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বিএনপি নেতাদের কারাগারে নিলে প্রধানমন্ত্রী ঈদের চেয়ে বেশি আনন্দ পান। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। এছাড়া একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের কাছের লোকেরাই সিন্ডিকেট কোরে জনগণের পকেট কাটছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.