যুক্তরাষ্ট্রের টেক্সাস,আরকানসাস,ওকলাহোমাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে টর্নেডো ও ঝড়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার গভীর রাতে সাউদার্ন প্লেইনস অঞ্চলে ঝড় আঘাত করে। এতে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে। টেক্সাসের কুক কাউন্টির শেরিফ রে স্যাপিংটন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডালাসের উত্তরে ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট চারটি কাউন্টির জন্য একটি আদেশে স্বাক্ষর করেছেন। এতে যেসব মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তার জন্য কর্মী নিযুক্ত করা এবং অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। টর্নেডো ও ঝড়কে কেন্দ্র করে কিছু বাড়িঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়ে গেছে।
