এনআরবি বিশ্ব

প্যারিসে এফবিএ’র সদস্য ফরম উন্মোচন

post-img

ফ্রান্স বাংলা এসোসিয়েশন-এফবিএ’র সদস্য নিবন্ধন ফরম এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

প্যারিসের শাহ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। তোফায়েল আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ওবায়দ উল্লাহ জুয়েল। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি সাত্তার আলী সুমন এবং প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলী ভুট্টো, নাশির উদ্দিন ভূঁইয়া, মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম সুমন, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাসান,প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম তোরাব, ক্রীড়া সম্পাদক আলিফ ইয়াবিন পারভেজসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.