লাইফ স্টাইল

আনন্দে থাকতে চাইলে যা করবেন

post-img

আমরা আনন্দে থাকতে চাই, কিন্তু সেই কাঙ্ক্ষিত আনন্দ খুঁজে পাই না। আসলে আনন্দে থাকার জন্য আলাদা কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই। আপনার প্রতিদিনের ছোট ছোট কাজই পারে জীবনে আনন্দ নিয়ে আসতে। চলুন জেনে নেওয়া যাক-

কৃতজ্ঞতা এমন এক জিনিস যা আপনাকে অনাবিল আনন্দ দিতে পারে। একজন কৃতজ্ঞ মানুষ কখনো হতাশ হয় না। দিনের শুরুতেই আপনার ধর্মীয় প্রার্থনা দিয়ে কৃতজ্ঞতা পেশ করুন। যাদের প্রতি আপনি কৃতজ্ঞ তাদের নাম রাখুন প্রার্থনায়। ছোট্ট এই কাজ আপনার শরীরে বাড়িয়ে তুলবে ডোপামিনের মাত্রা।

প্রতিদিন সকালে অন্তত বিশ মিনিট হাঁটার অভ্যাস করুন। এর ফলে পরিবর্তন আপনি নিজে দেখতে পাবেন। মানুষ যখন কোনো ব্যায়াম করে তখন তার শরীর এন্ডোরফিল নিঃসরণ করে। এই হরমোনও আমাদের সুখী করতে কাজ করে। অল্প কিছুক্ষণ হাঁটাচলাও আপনাকে খুশি রাখতে পারে।

রাতে আগে ঘুমাতে যাবেন এবং খুব সকালে ঘুম থেকে জাগবেন। এই অভ্যাস আপনার জীবন থেকে অনেক অশান্তি দূর করে দেবে। সকালের রোদ নিয়ম করে গায়ে মাখবেন। এই অভ্যাস শরীরকে সেরোটোনিন উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই হরমোন সুস্থতা এবং সুখের অনুভূতি দেয়।

আনন্দের অনুভূতির পেছনে আমাদের খাবারের তালিকারও কিন্তু ভূমিকা রয়েছে। আপনার খাবারের তালিকায় ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার যোগবার করুন। চর্বিযুক্ত মাছ, বীজ এবং বাদাম জাতীয় খাবারে এই উপাদান মিলবে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.