পাপুয়া নিউগিনিতে ভূমিধসে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ব্যাপক এই ভূমিধসে ১১'শ এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। একটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে।
শনিবার পাপুয়া নিউগিনির স্থানীয় গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসটি আঘাত হানে। এঙ্গা প্রদেশ দেশটির রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬'শ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটি অস্ট্রেলিয়ার উত্তরে অবস্থিত।
