বাংলাদেশ

নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রাধাণ্য পাবে: বাণিজ্যমন্ত্রী

post-img

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি প্রাধাণ্য পাবে, বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ভোক্তা অধিকার সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসয়য় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়। অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক এইচ এম সফিকুজ্জামান জানান, বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হচ্ছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.