বাংলাদেশ

বিএনপির কারণে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে : ওবায়দুল কাদের

post-img

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির কারণে সাম্প্রদায়িক শক্তি এখনও মাথাচাড়া দিয়ে উঠছে।’ আজ শনিবার (২৫ মে) সকালে সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আজ জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধেই বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু সেই বিজয়কে সংহত করার এখনও অনেক কাজ বাকি। সংহত করার পথে অন্তরায় হয়ে বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর। আজকের দিনে আমাদের অঙ্গীকার, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। সেটিই হবে নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সার্থকতা।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.