সংবাদ

সোনার দাম আরও কমলো

post-img

দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ৯৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১৪ হাজার ১৯১ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। বুধবার বিকেল ৪টা ৫০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়ে ওই দিন থেকে ভালো মানের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়। এখন আবার দাম কমানোর মাধ্যমে দুদিনে ভালো মানের সোনার দাম ভরিতে ৫ হাজার ২৩৭ টাকা কমলো।

বুধবার (২৪ এপ্রিল) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বুধবার বিকাল ৪টা ৫০ মিনিট থেকে কার্যকর হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.