আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের।
সকালে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিশ্বশান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায়, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ একথা বলেন। তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যার জন্য নেতানিয়াহু মানবতার শত্রুতে পরিণত হয়েছে। মন্ত্রী বলেন, বিভিন্ন দেশের পাশাপাশি আমেরিকাও যেখানে ফিলিস্তিনে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সেখানে বিএনপি-জামায়াত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে, এ গণহত্যার প্রতিবাদ না কোরে, ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। আলোচনা সভায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন,বিশ্বের সব মুসলিম দেশ এক হয়ে কাজ করলে, ফিলিস্তিনের যুদ্ধ থামানো সম্ভব।
