এনআরবি বিশ্ব

ফ্রান্সে দেশীয় পোশাক শিল্পের প্রচারণা

post-img

ফ্রান্সে আমাদের কথা পত্রিকার দশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এতে প্রথমবারের মতো ফ্যাশন শো'র মাধ্যমে দেশীয় পোশাক শিল্পকে তুলে ধরা হয়।

প্রবাসী নারী উদ্যোক্তাদের চারটি প্রতিষ্ঠান বাংলাদেশের পোশাক শিল্পকে ফ্যাশন শো'র মাধ্যমে তুলে ধরে। তারা হলেন সাথী ফ্যাশন, ফ্যাশন কর্নার‌ প্যারিস, জয়নাব ফ্যাশন,নাভা হ্যান্ডক্রাপস। এর আগে সাংবাদিক লুৎফুর রহমান বাবু ও নুসরাত জাহান নাবিলার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম।এতে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান ও হেড অব চ্যান্সরী ওয়ালিদ বিন কাশেম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, মির্জা গ্রুপের চেয়ারম্যান মাজহারুল বার্নার্ড মির্জা, বিডি ফার্নিচার'র চেয়ারম্যান মিয়া মাসুদ,এস এ ওয়ার্ল্ড'র চেয়ারম্যান সাব্বির আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ সহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.